‘ঘৃণার রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে উত্তর প্রদেশ’

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ২২:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩৯
image

উত্তর প্রদেশের বিতর্কিত এক আইন নিয়ে উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়েছেন ভারতের প্রথম শ্রেণীর ১০৪ সাবেক সরকারি কর্মকর্তা। এদের মধ্যে রয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর রায়, সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা টিকেএ নায়ার। চিঠিতে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরে বলা হয়, এক সময়ে গঙ্গা-যমুনা সভ্যতার ধারক উত্তর প্রদেশ বর্তমানে ঘৃণার রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গত মাসে উত্তর প্রদেশ সরকার ধর্মান্তর বিরোধী একটি অর্ডিন্যান্স জারি করে। কথিত ‘লাভ জিহাদ’ অপরাধ রুখতেই এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বে এই লাভ জিহাদ নামকরণ হয়েছে। যাতে বলা হচ্ছে মুসলিম পুরুষেরা জোর করে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু নারীদের ধর্মান্তরিত করছে। ওই অর্ডিন্যান্স জারির বিরুদ্ধে অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সাবেক সরকারি কর্মকর্তারা।

চিঠিতে সংখ্যালঘু মুসলিম তরুণদের ওপর চালানো নিপীড়নের বেশ কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘ধর্মান্তর বিরোধী অর্ডিন্যান্স সেইসব ভারতীয়দের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে যারা বিশেষত মুসলমান এবং সেইসব নারী যারা তাদের পছন্দের স্বাধীনতার চর্চা করছেন।’ চিঠিতে বলা হয়েছে, প্রমাণ হয়ে যাচ্ছে যে এক সময়ে গঙ্গা-যমুনা সভ্যতার ধারক হিসেবে পরিচিত উত্তর প্রদেশ গত কয়েক বছরে ঘৃণা, বিভক্তি এবং গোঁড়ামির রাজনীতির কেন্দ্র হয়ে উঠছে। আর শাসকাজে নিযুক্ত প্রতিষ্ঠানগুলো সাম্প্রদায়িকতার কারাগারে পরিণত হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের