গুরুতর সংঘাত চীনের স্বার্থের অনুকূল নয়: ভারতীয় বিমান প্রধান

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ২৩:৪৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩৯
image

ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া বলেছেন, তার দেশের সঙ্গে গুরুতর সশস্ত্র সংঘাত বিশ্ব পর্যায়ে চীনের স্বার্থের অনুকূলে যাবে না। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় শক্তিগুলোর অপর্যাপ্ত অবদানের কারণে চীন ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া

গত জুনে লাদাখ সীমান্তে সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনাবাহিনী। প্রাণঘাতী ওই সহিংসতার পর কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা চলেছে। সম্প্রতি সেই উত্তেজনা প্রশমিত হয়ে এসেছে। ওই উত্তেজনা নিয়েই পিটিআই’র সঙ্গে আলাপ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান।

ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া বলেন, চীনা কর্মকাণ্ডের নেপথ্যের কারণ বুঝতে হবে। তিনি বলেন, ‘বিশ্ব পর্যায়ে কোন মারাত্মক সংঘাত চীনের জন্য ভালো হবে না। চীনের উচ্চাকাঙক্ষা যদি বৈশ্বিক হয় তাহলে এটি (সীমান্ত উত্তেজনা) তাদের মহা পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

তাহলে চীনা পদক্ষেপের সম্ভাব্য লক্ষ্য কী ছিলো প্রশ্ন রাখেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান। তিনি বলেন, ‘এটা কী পর্যাপ্ত নিয়ন্ত্রণের সঙ্গে সামরিক সতর্ক বার্তা কিংবা নিয়ন্ত্রণকারী পদক্ষেপ? এটা কী নতুন অবকাঠামো এবং প্রযুক্তি মোতায়েনের স্বীকৃতি? অথবা সীমান্ত আলোচনার জন্য পরিকলিপ্ত উত্তেজনা বৃদ্ধি?’ তবে যাই হোক না কেন নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাডার এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে জানান তিনি।

ভারতীয় বিমান বাহিনী প্রধান দাবি করেন, চীনের সব পদক্ষেপেরই যথাযথ জবাব দেওয়া হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি