পাকিস্তানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২০, ১৫:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৫:৪৬

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করা হয়েছে। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেফতার করেন দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা। তবে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক কারণেই কারাবরণ করতে হয়েছে তাকে। পাকিস্তানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে খাজা আসিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ। নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি।

টুইটারে দেওয়া পোস্টে খাজা আসিফের গ্রেফতারের নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ। তার অভিযোগ, ইমরান খান সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বেরুনোর সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির অভিযোগ, খাজা আসিফের রোজগারের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসাব দিতে পারেননি বলেই গ্রেফতার করা হয়েছে।

এনএবি-র বিবৃতিতে বলা হয়েছে, খাজা আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। সম্পত্তির হিসাবও দিতে পারেননি। প্রতিষ্ঠানটি বলছে, ১৯৯১ সালে খাজা আসিফের মোট সম্পত্তি ছিল পাচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন পাকিস্তানি রুপি। এতো টাকা কোথা থেকে এলো তার কাছে?

খাজা আসিফ এর আগে দাবি করেছিলেন, আরব আমিরাতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। সেখান থেকে এই পরিমাণ সম্পত্তি হয়েছে তার। কিন্তু এনএবি-র বক্তব্য, যে সময় আসিফ আরব আমিরাতে কাজ করতেন বলে দাবি করছেন, সে সময় তিনি দেশেই ছিলেন। ওই কোম্পানির কাগজ জাল করেছিলেন তিনি। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম