উহানে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের ১০ গুণ: জরিপ

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২০, ১৬:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:০১
image

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন এক জরিপে আভাস মিলেছে, দেশটির উহান শহরের প্রায় পাঁচ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। শহরটির জনসংখ্যা প্রায় এক কোটি দশ লাখ বলে ধারণা করা হয়। জরিপের আভাস অনুযায়ী, প্রায় পাঁচ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই আভাস সত্যি হলে, সরকারি হিসেবের চেয়ে শহরটিতে আক্রান্তের সংখ্যা অন্তত দশগুণ বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উহানে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের ১০ গুণ: জরিপ

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে। বৈজ্ঞানিক তথ্য প্রমাণ না থাকলেও ধারনা করা হয়ে থাকে সেখানকার একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত শহরটির ৫০ হাজার ৩৫৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই হিসাবের মধ্যে অবশ্য লক্ষণ ছাড়া আক্রান্তদের গণনা করা হয়নি।

ভাইরাসটির উদ্ভব নিয়ে গবেষণা করতে একটি আন্তর্জাতিক দলের উহান পরিদর্শনের আগে নতুন জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা ৫ লাখ। বেইজিংয়ের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর আগামী মাসে তাদের সফরের কথা চূড়ান্ত হয়েছে।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নতুন জরিপে উহান শহর এবং হুবেই প্রদেশের বৃহত্তর এলাকা, বেইজিং, সাংহাই এবং আরও চারটি প্রদেশ থেকে ৩৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়। সিডিসি’র এক বিবৃতিতে জানানো হয়েছে, উহান শহরের প্রায় ৪.৪৩ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে। আর বৃহত্তর হুবেই প্রদেশে দশমিক ৪৪ শতাংশ মানুষের অ্যান্টিবডি রয়েছে।

জরিপে বলা হয়েছে, উহান শহরের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কম। সিডিসি বলছে, ভাইরাসটি ঠেকাতে উহানে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কারণেই তার ব্যাপক বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম