আসাম-বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ১৪:৩০আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:২২
image

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে আসামের করিমগঞ্জ জেলার বালিয়া এলাকায় শুক্রবার (১ জানুয়ারি) এ সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে তারা।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে,  পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানে সুড়ঙ্গটি ব্যবহার হয় বলে তথ্য পেয়েছে করিমগঞ্জ জেলা পুলিশ।

গত রোববার (২৭ ডিসেম্বর) করিমগঞ্জের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তি অপহরণের শিকার হন। পরে তার পরিবারের কাছে বাংলাদেশি নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দিলোয়ারের পরিবার টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা কিছু নির্দেশনা দেয় এবং পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে টাকা দিতে বলে। পুলিশ এলিমুদ্দিনকে গ্রেফতার করলে দিলোয়ারকে ছেড়ে দেয় তারা।

বাড়িতে ফেরার পর দিলোয়ারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন দিলওয়ার সুড়ঙ্গের কথা জানান। এরপর শুক্রবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টিম বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ২০০ মিটারেরও বেশি দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ।

করিমগঞ্জ জেলা পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝাঁ আনন্দবাজার পত্রিকাকে জানান, সুড়ঙ্গের স্থানটি জঙ্গলঘেরা। উপরে কাঁটাতারের বেড়া। এর নিচে দিয়ে সুড়ঙ্গ। সুড়ঙ্গ মুখ দেখে মনে হবে সাধারণ গর্ত। দিলোয়ার জানিয়েছে- বাংলাদেশের সিলেট প্রান্তেও সুড়ঙ্গমুখে এমন সাধারণ গর্তের মতো চেহারা। ওই পথে দুস্কৃতিকারীরা নিয়মিত চলাচল করে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, তাৎক্ষণিক সুড়ঙ্গের ভারত অংশের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। এরই মধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম