যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২ লাখ ৭৭ হাজার

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১৪:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৪:০০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে ২ লাখ ৭৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, দৈনিক আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সেখানে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষের।

সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে। দেশটির শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সতর্ক করেছিলেন, ক্রিসমাসের পর মহামারি আরও কঠোরভাবে ফিরে আসতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড ফাউচির আশঙ্কাকেই সত্যি প্রমাণ করলো।

এএফপি বলছে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ প্রচেষ্টায় দেশটি হতবাক, পাশাপাশি লজিস্টিক সমস্যা ও হাসপাতালগুলোতে অত্যাধিক চাপের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ৪২ লাখের বেশি লোক ইতোমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে এবং ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি