‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের উস্কানি দিচ্ছে ইসরায়েল’

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১৫:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৫:১২

উস্কানি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ বাধিয়ে দেওয়ার পাঁয়তারা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। শনিবার নিজের অফিসিয়াল টুইটারে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

টুইটে জারিফ বলেন, ‘ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়।’

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাকে পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আগুন নিয়ে যে কোনও খেলার কঠোর জবাব দেওয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ঙ্কর।’ এর আগে গত বৃহস্পতিবার আরেক টুইটে জারিফ বলেন, ‘ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না।’

জারিফ বলেন, আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও তার সঙ্গীরা শত শত কোটি ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান ও সাবমেরিন পাঠিয়েছে।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুইটি মার্কিন বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। টহল শেষে এটি আবার নিজ দেশে ফিরে গেছে। ওয়াশিংটন বলছে, ইরানকে সতর্ক করতেই তাদের এ পদক্ষেপ। গত সপ্তাহে পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিনও পারস্য উপসাগরে অনুপ্রবেশ করে। সূত্র: পার্স টুডে, এ নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান