পেলোসি ও ম্যাককনেলের বাড়িতে ভাঙচুর

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১৯:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২০:১৮
image

মার্কিন নাগরিকদের জন্য প্রণোদনা বাড়ানোর প্রস্তাব পাস না করেই কংগ্রেস অধিবেশন মুলতবি ঘোষণা করায় রোষানলে পড়েছেন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ মার্কিন নাগরিকদের জন্য প্রণোদনার অর্থ ৬শ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ডলার করার প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বেশিরভাগ ডেমোক্র্যাটিক নেতাসহ ৪০ জন রিপাবলিকানও এর পক্ষে মত দেন। তবে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের বিরোধিতার কারণে সিনেট শেষ পর্যন্ত এই বিলের অনুমোদন দেয়নি।

পুলিশের মুখপাত্র ডোয়াইট মিচেল জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে মিচ ম্যাককনেলের লুইসভিলের বাড়িতে হামলা হয়। তার বাড়ির সামনের দরজা ও দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লিখে দেওয়া হয়েছে ‘আমার টাকা কোথায়’সহ নানা বার্তা। বাড়ির দরজা ও জানালায় আঁকা গ্রাফিতিতে ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।

এদিকে ডেমোক্র্যাটদলীয় হাউস স্পিকার পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতেও হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) ভোরে পেলোসির বাড়ির গ্যারেজের দরজায় গ্রাফিতি এঁকে বিভিন্ন আক্রমণাত্মক বাক্য লিখে দেওয়া হয়। বাড়ির আশপাশে ছড়িয়ে দেওয়া হয় নকল রক্ত। গ্যারেজের পাশে একটি শূকরের মাথাও ঝুলিয়ে রাখা হয়। পুলিশ জানিয়েছে তারা এ ঘটনায় তদন্ত করছে।

/এফইউ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি