রেকর্ড সংখ্যক করোনা রোগীতে ঠাসা যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২১, ১২:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১২:৩৫

করোনাভাইরাসে আক্রান্ত রেকর্ড সংখ্যক রোগীর চাপে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট (সিটিপি) জানিয়েছে, মঙ্গলবার দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ১৯৫।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ নিয়ে টানা ৩৫তম দিনের মতো হাসপাতালে রোগীর সংখ্যা এক লাখের ওপরে। সিটিপি-এর বরাত দিয়ে হাসপাতালে থাকা করোনা রোগীদের একটি পরিসংখ্যান হাজির করেছে সিএনএন। এতে দেখা যাচ্ছে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর এ সংখ্যা ছিল এক লাখ ২৫ হাজার ৩৭৯। ৪ জানুয়ারি হাসপাতালে থাকা রোগীর সংখ্যা ছিল এক লাখ ২৮ হাজার ২১০। একদিনের মাথায় ৫ জানুয়ারি এ সংখ্যা দাঁড়ায় এক লাখ ৩১ হাজার ১৯৫।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬। মৃত্যু হয়েছে তিন লাখ ৬৫ হাজার ৬২০ জনের।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম