বাইডেনের শপথে থাকছেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ০৯:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১০:৪৬
image

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারিতে নতুন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই টুইটারে রীতি ভেঙে শপথ অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন তিনি।

ট্রাম্প তার মেয়াদ শেষের আগমুহূর্তে দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হওয়ার আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। টুইটে ট্রাম্প লিখেছেন, “যারা যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।”

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনে কারচুপি এবং জয় ‘চুরি করে নেওয়ার’ ভিত্তিহীন অভিযোগ থেকে ট্রাম্প সরে আসেননি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন চতুর্থ প্রেসিডেন্ট, যিনি উত্তরসূরির শপথে যাচ্ছেন না। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট এন্ডু জনসনের সময়।

/বিএ/
সম্পর্কিত
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবে২৫০ বছরে যেভাবে পরাশক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
পুকুরে গোসলে নেমে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
পুকুরে গোসলে নেমে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
যে কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান 
যে কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান 
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী, বললেন ‘পাস করবো নাকি ফেল’
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী, বললেন ‘পাস করবো নাকি ফেল’
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি