করোনার টিকা নিলেন ব্রিটিশ রানি ও ডিউক অব এডিনবার্গ

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ২২:০৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৪
image

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বাকিংহাম প্রাসাদের তরফে জানানো হয়েছে শনিবার এই যুগল টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে এবার রানি এবং তার স্বামীর টিকা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বোঝা যাচ্ছে যে রানি চেয়েছেন, টিকা নেওয়ার তথ্য জনগণের সামনে উন্মুক্ত করা হোক।

রাজ পরিবারের সূত্রের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসক রানি এবং তার স্বামীকে টিকা প্রয়োগ করেন। ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ লকডাউনের সময় সেখানেই অবস্থান করছেন।

যুক্তরাজ্যে ইতোমধ্যে দশ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিশাল এলাকা জুড়ে লকডাউন আরোপ করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক