বাইডেনের শপথে থাকছেন পেন্স

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২১, ০৮:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৮:৪০
image

নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শনিবার তার একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এরআগে শুক্রবার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই টুইটারে রীতি ভেঙে শপথ অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন তিনি।

ট্রাম্প তার মেয়াদ শেষের আগমুহূর্তে দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হওয়ার আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। টুইটে ট্রাম্প লিখেছেন, “যারা যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।”

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনে কারচুপি এবং জয় ‘চুরি করে নেওয়ার’ ভিত্তিহীন অভিযোগ থেকে ট্রাম্প সরে আসেননি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন চতুর্থ প্রেসিডেন্ট, যিনি উত্তরসূরির শপথে যাচ্ছেন না। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট এন্ডু জনসনের সময়।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম