বুধবার ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবে ভোটাভুটি হতে পারে: মার্কিন আইনপ্রণেতা

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ২০:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:৩৩
image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রুলস কমিটির চেয়ারপার্সন জিম ম্যাকগভের্ন বলেছেন, আগামী বুধবার ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটি হতে পারে। প্রতিনিধি পরিষদের ওই ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার (১১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এমন আভাস দেন জিম।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত সপ্তাহেই ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। মার্কিন গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ক্যাপিটল হিলের ভেতরে যেভাবে এ সহিংসতা চালানো হয়েছে তাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হচ্ছে। আর এ সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের জোরালো দাবি উঠেছে। এরইমধ্যে অভিশংসন প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিয়েছে ডেমোক্র্যাটরা।

সোমবার ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ জিম ম্যাকগভের্ন বলেন, ‘এ প্রেসিডেন্ট বিবেকবর্জিত কাজ করেছেন। এর জন্য তাকে দাযী করতে হবে।’

অভিশংসন প্রস্তাব প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুব গুরুত্ব সহকারে এবং সুচিন্তিত উপায়ে কাজ করছি কিনা তা জরুরি। আমরা আশা করছি বুধবার প্রতিনিধি পরিষেই এর সুরাহা করবে। আমার আশা প্রস্তাবটি পাস হবে।’

অভিশংসন প্রস্তাবে ‘ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার মধ্য দিয়ে উচ্চ অপরাধ ও অপকর্ম সংঘটনের অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।’ আইনপ্রণেতারা যুক্তি দেখিয়েছেন, ট্রাম্প যেভাবে নির্বাচনকে খর্ব করেছেন এবং ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার দিনে সমর্থকদের যেভাবে নির্দেশনা দিয়েছেন তার মধ্য দিয়ে ‘তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন।

৪৩৫ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত হতে যাওয়া আর্টিকেল অব ইমপিচমেন্টে রবিবার (১০ জানুয়ারি) নাগাদ কো স্পন্সর করেছেন ২০০ জন। নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেখানে পাস হওয়ার পর তা উচ্চ কক্ষ সিনেটে পাঠাতে হবে। ট্রাম্পকে অভিশংসন করতে হলে আর্টিকেলটি প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাসের পর তা সিনেটেও দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম