বিশ্ববাসীর প্রতি দেওয়া নববর্ষের বাণীতে ক্যান্টারবারির আর্চবিশপ ‘ভালোবাসা ও সহমর্মিতা’ দিয়ে ‘ঘৃণা ও উগ্রপন্থা’ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে মনে করিয়ে দেন, যিশুও একজন শরণার্থী ছিলেন।
নতুন বছরের প্রথম প্রহরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রচারিত হয় আর্চবিশপের বাণী।
তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ঘৃণা ও চরমপন্থার বিরুদ্ধে যথাযথ অস্ত্র হচ্ছে ভালোবাসা ও সহমর্মিতা।’
আর্চবিশপ তার বার্তায় বৈশ্বিক অভিবাসী সংকটের ওপর গুরুত্ব আরোপ করেন। সবার প্রতি ‘আগন্তুক ও অপরিচিতদের স্বাগত’ জানানোর ডাক দেন তিনি।
উল্লেখ্য, বাইবেলের ভাষ্য অনুযায়ী জেরুজালেমে জন্ম নেয়ার পর সহিংসতা থেকে রক্ষা পেতে যিশুকে নিয়ে তার মা মেরি মিশরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সে অর্থে যিশু শরণার্থীর জীবনযাপন করেছেন। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








