শিশু তহবিল জালিয়াতি, নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ২৩:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১২:২১

শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

কর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগ আনে কর্তৃপক্ষ। ফলে সেসব পরিবারকে ওই অর্থ ফেরত দিতে হয়। এতে অনেক পরিবার বিপাকে পড়ে। ভিকটিমদের ঘরবাড়ি হারানো এমনকি বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে। ফরম পূরণের ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্যও অনেক পরিবারকে এমন পরিণতির শিকার হতে হয়েছে যাদের একটা বড় অংশই অভিবাসী। তাদের অনেককেই শুধু দ্বৈত নাগরিকত্বের জন্য বাড়তি তদন্তের মুখে পড়তে হয়েছিল।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করা হয়। ওই বৈঠক থেকেই পদত্যাগের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী মার্ক রুটের নেতৃত্বাধীন সরকার। সে অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী মার্ক রুটে।

পদত্যাগ করলেও আগামী ১৭ মার্চ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসন অন্তর্বর্তীকালীন দায়িত্ব চালিয়ে যাবে বলে জানিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মার্ক রুটে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম