ইসরায়েলি পাঠ্যক্রমে থাকবে না ইহুদি-ফিলিস্তিনি প্রেম!

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৫:২৬
image

সাড়া জাগানো বর্ডারলাইফ নামের উপন্যাস হাতে লেখক এক ইহুদি নারী ও ফিলিস্তিনি পুরুষের প্রেমকাহিনী নিয়ে লেখা একটি উপন্যাস মাধ্যমিক শ্রেণীর পাঠ্যক্রমে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই উপন্যাস ইহুদি-ফিলিস্তিনি বিবাহের হার বাড়িয়ে তুলতে পারে, এমন আশংকার কথা বলে বইটিকে পাঠ্যক্রমে না রাখার সিদ্ধান্ত হয়।
ডরিত রাবিনায়ানের পুরস্কারপ্রাপ্ত সেই উপন্যাস বর্ডারলাইফ জাতিগত আত্মপরিচয়কে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে দাবি করছে ইসরায়েল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে ইসরায়েলি সংবাদমাধ্যমে সে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বলা হয়, একটি প্যানেলে আলোচনা ও বিতর্কের পর বইটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে মত দেন প্যানেল সদস্যরা।
ইসরায়েলের স্থানীয় এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডালিয়া ফেনিগের বক্তব্য প্রকাশ করা হয়। ডালিয়া বলেন, 'কিশোরকিশোরীরা সহজেই রোমান্টিসিজমে আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারে না, জাত্যাভিমান ও আত্মপরিচয় রক্ষা করা কতখানি গুরুত্বপূর্ণ।'
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে অনেকেই দাবি করেন ইসরায়েলের মাধ্যমিক পাঠ্যক্রমে খিরবেত খিজে(১৯৪৯) এবং আ ট্রাম্পেট ইন দ্য ওয়াদি(১৯৮৭) এর মত উপন্যাস রয়েছে। এই উপন্যাসগুলোর বিষয়বস্তুও বেশ বৈপ্লবিক। যুদ্ধ, প্রেম ও মানবিকতা নিয়ে রচিত এই উপন্যাসগুলো ইতোমধ্যে পাঠ্যক্রমে রয়েছে। তাই বর্ডারলাইফকে বাতিল করার বিষয়টির সমালোচনা করেন অনেকেই। এ প্রসঙ্গে ডালিয়া ফেনিগ এক বেতার সাক্ষাৎকারে বলেন, 'ওই উপন্যাসগুলো আছে বলেই বর্ডারলাইফ থাকার প্রয়োজন নেই। বর্ডারলাইফ পাঠ্যক্রমে থাকলে শ্রেণীকক্ষে অস্থিরতা তৈরি হতে পারে।'


এদিকে, ইসরায়েলের টেলিভিশন চ্যনেল টুয়ের এক প্রতিবেদনে বলা হয়, বাতিল করার পর থেকেই বর্ডারলাইফের বিক্রি অনেক বেড়ে গিয়েছে। সংবাদ উপস্থাপক রসিকতা করে শিক্ষামন্ত্রী নাফতালি বেনেতের প্রতি প্রশ্ন রেখেছেন, লেখক তাকে ধন্যবাদ জানিয়েছেন কিনা।
উপন্যাসের লেখক রাবিনায়ান তার উপন্যাসটি সম্পর্কে বলেন, ‘এই উপন্যাসে যে প্রেমকাহিনী লেখা হয়েছে তা নিউ ইয়র্কের। গল্পটিতে দুই প্রধান চরিত্র দূর থেকে যুদ্ধপীড়িত দেশকে পর্যবেক্ষণ করে। তাদের জীবনের সাদৃশ্য ও ভিন্নতা অনুভব করে।’

শিক্ষামন্ত্রী নাফতালি বেনেত উপন্যাসটি সম্পর্কে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই উপন্যাসে সেনাদের 'স্যাডিস্টিক' হিসেবে উপস্থাপন করা হয়েছে দাবি করে তিনি বলেন, 'আমার কি ইসরায়েলি শিশুদের এই উপন্যাসটি পড়তে বাধ্য করা উচিত হবে?'

প্রসঙ্গত, উপন্যাসটি প্রকাশিত হয় ২০১৪ সালে, প্রকাশের পরপরই বইটি নিয়ে ইসরায়েলে আলোড়ন তৈরী হয়। সমালোচকরা সরকারের প্রতি উপন্যাসটি নিষিদ্ধ করার আবেদন জানান। সূত্র: দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম