দেশে ফিরেই আটক রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৬

নিজ দেশে ফিরেই আটক হলেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি। রবিবার রাতে জার্মানি থেকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাকে আটক করে পুলিশ। টুইটারে দেওয়া এক পোস্টে নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের আগে বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের উদ্দেশে কথা বলেন নাভালনি। এ সময় তিনি বলেন, ‘আমি জানি, আমি ঠিক পথে রয়েছি। আমি কাউকে ভয় করি না।’

নাভালনিকে বহনকারী পোবেদা এয়ারলাইনের ফ্লাইটটি বিমানটি অবতরণের কথা ছিল মস্কোর নুকোভো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তীব্র শীতের মধ্যেই প্রিয় নেতাকে স্বাগত জানাতে সেখানে হাজির হয় তার হাজার হাজার সমর্থক। এ সময় পুলিশ টার্মিনাল থেকে তাদের সরিয়ে দেয়। ধরপাকড়ের শিকার হয় তার সমর্থকরা। এক পর্যায়ে তাকে বহনকারী বিমানটি আর সেখানে নামতে না দিয়ে শেরেমিতিয়েভো অভিমুখে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে স্ত্রীকে নিয়ে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে পৌঁছান নাভালনি। সেখানে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

রুশ কর্তৃপক্ষ অবশ্য আগেই দেশে ফিরলে নাভালনিকে গ্রেফতারের কথা জানিয়েছিল।

২০২০ সালের আগস্টে রাষ্ট্রীয় এজেন্টদের বিষ প্রয়োগের ফলে নাভালনি অসুস্থ হয়ে পড়েন। কোমায় চলে গেলে দুই দিন পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হলেও তা মানতে নারাজ মস্কো।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম