ট্রাম্পকে গান স্যালুট দিতে রাজি নয় পেন্টাগন!

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৬
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানজনক ২১টি গান স্যালুট দিয়ে বিদায় জানাতে রাজি হয়নি প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ট্রাম্পের এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে তারা। জ্যেষ্ঠ দুই প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে ডিফেন্স ওয়ান খবরটি জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন শপথ অনুষ্ঠানে থাকবেন না তিনি। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগ্যানের শাসনামল থেকে দেখা গেছে সাধারণত প্রেসিডেন্টদের বিদায়ের সময় সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে যান। বিদায়ী প্রেসিডেন্টও তাদের জন্য ভাষণ দেন। সেনা সদস্যদের আত্ম বলিদানের প্রশংসা করেন। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, বাইডেনের শপথের দিনে নিজের জন্য জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন ট্রাম্প। ম্যারিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুসে এ অনুষ্ঠান আয়োজন করার কথা। সেখানে ট্রাম্পকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছিলো। শোনা যাচ্ছিলো সেখানে ট্রাম্পকে দেওয়া হতে পারে লাল গালিচা সংবর্ধনা। সামরিক ব্যান্ড বাজানো এবং ২১টি গান স্যালুট দেওয়ার ব্যাপারেও আলাপ চলছে।

তবে প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স ওয়ান জানিয়েছে, কমান্ডার ইন চিফ ট্রাম্পের জন্য কোনও বিদায়ী সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা নেই পেন্টাগনের। তারা তার জন্য ২১টি গান স্যালুট দিতে রাজি নয়।

এপির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার শপথ অনুষ্ঠানেই আগেই ওয়াশিংটন ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প। অ্যান্ড্রুস বেজে বিদায়ী পার্টি রাখবেন তিনি। এরপর এয়ারফোর্স ওয়ান বিমানে করে ফ্লোরিডার একটি পাম বিচে চলে যাবেন ট্রাম্প। সেখানে মার-এ-লাগো রিসোর্টে তিনি তার পরবর্তী জীবন শুরু করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহযোগীও ওই রিসোর্টে তার জন্য কাজ করবেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম