আরও ৬০টি দেশে মিলেছে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৪৪
image

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া অতি সংক্রামক নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বিশ্বের আরও অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে ২০ লাখের বেশি মানুষের জীবন কেড়ে নেওয়া করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য শনাক্ত হওয়ার পর থেকে উদ্বেগ আরও বেড়েছে। গণহারে টিকা পাওয়ার আগে ভাইরাসটির সংক্রমণ কীভাবে ঠেকানো হবে তা নিয়ে রয়েছে ব্যাপক উৎকণ্ঠা।

ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাজ্যে শনাক্ত হয় নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। ডব্লিউএইচও বলছে, নতুন এই ভাইরাসটি আগের চেয়ে ৬০-৭০ শতাংশ বেশি সংক্রামক। নতুন প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, গত সাত দিনে করোনায় বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯৩ হাজার মানুষের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ মানুষ।

বিশ্বজুড়ে চালু হওয়া ভ্যাকসিনগুলো নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, তাদের ভ্যাকসিনটি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় মহামারি অবসান হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আগস্টের আগেই প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক