আমিরাত-ভারত যাত্রায় খরচ হবে মাত্র ৭ হাজার টাকা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৯:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৯:১১
image

শারজাহ ভিত্তিক বিমান সংস্থা এয়ার এরাবিয়া এক ঘোষণায় জানিয়েছে, সর্বনিম্ন তিনশ’ দিরহামে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ভ্রমণ করতে পারবে যাত্রীরা। বাংলাদেশি মুদ্রায় এই ফ্লাইটের টিকিটের দাম পড়বে ছয় হাজার ৯১৮ টাকা। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজটাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়া পর্যটন খাত আবারও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারই অংশ হিসেবে কম মূল্যে বিমানের টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে এয়ার এরাবিয়া। একই সঙ্গে শারজাহ থেকে তাদের বিমানে ভ্রমণ করা সব যাত্রীদের বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করারও ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি।

এয়ার এরাবিয়ার নতুন ঘোষণা অনুযায়ী, যাত্রীরা ফ্লাইট বুকিং দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই করোনাভাইরাস পরীক্ষার জন্য মনোনীত হয়ে যাবেন। সেক্ষেত্রে ভ্রমণের জন্য তাদের আর কোনও নথি উপস্থাপনের দরকার পড়বে না।

এছাড়া যাত্রার দিন থেকে ৩১ দিন পর্যন্ত তাদের চিকিৎসা এবং কোয়ারেন্টিনসহ যাবতীয় খরচ বহন করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম