নব্য নাৎসিবাদের উত্থানের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৫:২৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৫:২৩

নব্য নাৎসিবাদের উত্থানের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এ আহ্বান জানিয়েছেন।

বিশ্বের সর্ববৃহৎ নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প পোল্যান্ডের আউশভিৎস। ক্যাম্পটি মুক্ত হওয়ার ৭৬তম বার্ষিকীতে দেওয়া বক্তব্যে নব্য নাৎসিবাদের উত্থান নিয়ে কথা বলেন গুতেরেস। করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, নব্য নাৎসিবাদ ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের উত্থান ঠেকাতে জোটবদ্ধ হতে হবে। এ ধরনের একটি জোট গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

বিদেশভীতি, অ্যান্টি সেমিটিজম এবং হেট স্পিচের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার তাগিদ দেন গুতেরেস। প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কর্মকাণ্ডের বিষয়টি শিক্ষা ব্যবস্থায় উল্লেখ করারও তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ তরুণই জানে না যে, হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল।

করোনা মহামারি দীর্ঘদিনের অন্যায়-অবিচার ও বিভেদকে আরও বাড়িয়ে তুলেছে বলেও উল্লেখ করেন অ্যান্টোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, এটি দুঃখজনক হলেও অবাক হওয়ার মতো বিষয় নয় যে, মহামারি হলোকাস্ট অস্বীকার ও বিকৃতির বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি বলেন, ‘ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা সংগঠিত হচ্ছে।সীমান্ত পেরিয়ে তাদের মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। দুঃখজনকভাবে, কয়েক দশক পরও এখনও নব্য নাৎসিবাদ এবং তাদের ধারণাগুলো হালে পানি পাচ্ছে।

গণহত্যার কারখানা

পোল্যান্ডের আউশভিৎসে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আউশভিৎস-বির্কেনাউ কনসেনট্রেশন ক্যাম্প গড়ে তোলে নাৎসিরা। পোল্যান্ডসহ যেসব দেশ নাৎসিদের দখলে ছিল সেসব দেশ ও জার্মানি থেকে নিরপরাধ মানুষদের সেখানে গবাদি পশুর মতো মালগাড়িতে করে নিয়ে যাওয়া হতো। সংখ্যায় ইহুদিরা বেশি হলেও অনেক রাজনৈতিক বন্দি, অসুস্থ, সমকামী ইত্যাদি মানুষকে নাৎসিদের রোষের শিকার হতে হয়েছিল। প্রথমেই তাদের মধ্য থেকে কর্মক্ষম মানুষদের আলাদা করা হতো। মা ও শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, অসুস্থ মানুষদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে গ্যাস চেম্বারে পাঠিয়ে দেওয়া হতো। নারকীয় সেই নিধনযজ্ঞের পর আউশভিৎসে অবস্থিত চারটি শ্মশানে লাশের গণদাহ করা হতো।

নাৎসিদের সূত্র অনুযায়ী, দিনে প্রায় চার হাজার ৭০০ দেহ এভাবে পোড়ানো হতো। যারা আরও কিছুদিন জীবিত থাকার সুযোগ পেতেন, তাদের কঠিন পরিশ্রম করতে হতো। এভাবে পরিশ্রম করতে গিয়ে তারা অর্ধ-মৃত হয়ে পড়তেন। আউশভিৎস ক্যাম্পের কাছে গড়ে ওঠা শিল্প কারখানায় বন্দিদের দাস হিসেবে কাজ করানো হতো।

১৯৪৫ সালের ২৭ জানুয়ারি সোভিয়েত সেনারা যখন আউশভিৎস মুক্ত করেন তখন সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ মৃত্যুর প্রহর গুনছিলেন। নাৎসিরা অনেকগুলো ক্যাম্প প্রতিষ্ঠা করলেও আউশভিৎসই তাদের অপরাধের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। সূত্র: আল জাজিরা, ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের