ইরানে হামলার পরিকল্পনা জোরদার করার ঘোষণা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৩:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:৩৬

ইরানে হামলার পরিকল্পনা জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীকে আমি ইরানের হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছি। এগুলো বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করলেও এসব পরিকল্পনা তৈরি থাকা প্রয়োজন।

ইরানের বিরুদ্ধে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে অগ্রসর হওয়ারও অভিযোগ করেন জেনারেল আবিব কোহাবি। ফলে তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে যে কোনওভাবে ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ভুল হবে বলে মন্তব্য করেন তিনি। দাবি করেন, নতুন করে একই ধরনের সমঝোতা করা হলে সেটিও হবে কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত।

দৃশ্যত নিজ দেশের সরকারের অনুমোদন নিয়েই এসব মন্তব্য করলেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান। এর মধ্য দিয়ে তেহরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিলেন তিনি। তেল আবিব চাইছে, বাইডেন প্রশাসন যেন কোনওভাবেই তেহরানের সঙ্গে নতুন করে কোনও কূটনৈতিক সম্পর্কে না জড়ায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান এমন সময়ে এসব মন্তব্য করলেন যার কদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

এক সাক্ষাৎকারে জারিফ বলেন, আমার ব্যক্তিগত মত হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নির্দিষ্ট করা উচিত। ওয়াশিংটনকে বলা দরকার যে, ইসরায়েল ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে কোনও সহযোগিতা করবো না। আমাদের ভিন্নমত থাকবে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও বরদাশত করা হবে না। তবে তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই। এমনকি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার ক্ষেত্রেও কোনও সংকট নেই।

উল্লেখ্য, ২০১৫ সালে সাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। ইরানের বিরুদ্ধে পুরনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবারও জারি করে যুক্তরাষ্ট্র। এতে ইরানের অর্থনীতি সংকটে পড়ে। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যদি কঠোরভাবে মেনে চলে তাহলে ওয়াশিংটন পারমাণবিক চুক্তিতে ফিরবে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার তেহরানের ব্যাপারে নিজ দেশের এমন তীর্যক মন্তব্য করেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম