রামাদির কাছের সেনা ঘাঁটিতে আইএসের হামলা

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৬, ১১:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১১:১০
image

বিধ্বস্ত রামাদি শহর ইরাকের সরকারি বাহিনীর কাছে রামাদি শহরের নিয়ন্ত্রণ হারানোর পর এবার শহরটির কাছের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস। রামাদি শহরের দখল হারানোর পর ইরাকি বাহিনীর বিরুদ্ধে এটিই আইএসের সবচেয়ে বড় হামলা।
ইরাকের এক সেনা মুখপাত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়,শুক্রবার গাড়িতে বোমা রেখে কিংবা গায়ে বোমা বেঁধে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারীরা।
সম্প্রতি আইএসের কাছ থেকে বাগদাদের পশ্চিমাঞ্চলীয় শহর রামাদির পুনর্দখল নেওয়ার পর সেখানকার প্রধান সরকারি প্রাঙ্গনে জাতীয় পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করে ইরাকের সেনাবাহিনী। ইরাকের সেনা মুখপাত্র জানান, 'ওই সরকারি ভবনটি পুরোপুরি ইরাকের দখলে রয়েছে এবং আইএসের কোনও চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না।'

সেনা মুখপাত্র  আরও জানান, যদিও রামাদি এখন পুরোপুরি ইরাকের অধিকারে, তবে বিচ্ছিন্নভাবে আইএসের পক্ষ থেকে প্রতিরোধের সম্ভাবনাও রয়েছে।

প্রায় সপ্তাহখানেক যাবত ওই নগরী আইএস দখলমুক্ত করতে চেষ্টা করে আসছিল ইরাকি সেনাবাহিনী। বাগদাদ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সুন্নি নগরী রামাদি গত মে মাসে আইএসের দখলে চলে যায়। সূত্র: বিবিসি 

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম