২০ দেশ থেকে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ২০ দেশ থেকে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সৌদি আরবের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।

এর আগে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ২১ ডিসেম্বর থেকে প্রথমে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে রিয়াদ। নিষেধাজ্ঞা কার্যকর করতে দেশটির অভ্যন্তরে থাকা সব বিদেশি এয়ারলাইন্সকে ফিরে যেতে বলা হয়। পরে ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়। গত ৩ জানুয়ারি নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, সরকারি হিসাবেই সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৬৮ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আরব নিউজ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম