ট্রাম্পকে অভিশংসনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন আইনজীবীরা

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫
image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন তার আইনজীবীরা। তাদের দাবি, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ওই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করার মতো যথেষ্ট ক্ষমতা সিনেটের নেই। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে যুক্তি-তর্ক উপস্থাপন করতে গিয়ে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন তারা। ১৪ পৃষ্ঠার বিবরণীতে- ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের উসকানি নেই বলেও দাবি করেছে আইনজীবীদের ওই দলটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৬ জানুয়ারি নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। এ ঘটনার পর ট্রাম্পকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি সেখানে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়া কোনও সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করা যাবে কিনা সে প্রশ্ন তুলেছেন তার আইনজীবীরা।

অভিশংসন বিচার শুরু হওয়ার এক সপ্তাহ আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ট্রাম্পের আইনজীবী ও ডেমোক্র্যাটদলীয় প্রসিকিউটররা যার যার অবস্থান ব্যাখ্যা করেছেন।

এদিন ট্রাম্পের আইনজীবীরা বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের মক্কেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার অভিশংসনের শুনানি করতে পারে না সিনেট। এমনকি তাকে আবারও প্রেসিডেন্ট পদে দাঁড়ানো থেকে বিরত রাখার এখতিয়ার সিনেটের নেই বলেও দাবি করেন তারা। আইনজীবীরা গত সপ্তাহে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু না করতে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫০ রিপাবলিকান সদস্যের ৪৫ জনই পক্ষে ভোট দিয়েছেন। উচ্চ কক্ষে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে দুই-তৃতীয়াংশ ভোট নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ১৭ জন রিপাবলিকানেরও সমর্থন প্রয়োজন।

এদিকে মঙ্গলবার সিনেটে উপস্থাপিত যুক্তি-তর্কে ডেমোক্র্যাটরা দাবি করেছেন, মেয়াদ শেষ হওয়ার আগে আগে কোনও প্রেসিডেন্ট অবাধে উচ্চ পর্যায়ের অপরাধ সংঘটন করতে পারেন না এবং এর জন্য দায়মুক্তিও পেতে পারেন না। ট্রাম্পকে অভিযুক্ত করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম