দায়িত্ব গ্রহণের একদিন না পেরোতেই হত্যাকাণ্ডের শিকার হলেন সদ্য নির্বাচিত এক মেক্সিকান মেয়র। শুক্রবার মেক্সিকো সিটির ৮৫ কিলোমিটার দক্ষিণের শহর টেমিক্সোর মেয়র হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মাথায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন তিনি। নিহত মেয়রের নাম জিসেলা মোতা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, জিসেলা মোতার বাড়িতে চার বন্দুকধারী হামলা চালিয়ে তাকে হত্যা করেন। সে সময় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হন। বাকিদের গ্রেফতার করা হয়।
গত বছর সন্দেহভাজন মাদক পাচারকারীদের হাতে বেশ কয়েকজন মেক্সিকান মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে জিসেলা হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় মাদক আর অপরাধে পরিপূর্ণ টেমিক্সো শহরের স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেছিলেন জিসেলা। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








