কলকাতায় কোকেনসহ বিজেপি নেত্রী আটক

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৭
image

ভারতের পশ্চিমবঙ্গে মাদকসহ আটক হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুবনেত্রী পামেলা গোস্বামী। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চল বলে পরিচিত নিউ আলিপুরের রাস্তা থেকে সঙ্গীসহ তাকে আটক করা হয়েছে। সে সময় তিনি কোকেন বহন করছিলেন। এ নিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পামেলা হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক। আগেও তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল। আজ শুক্রবার নিউ আলিপুরে নিজের বাসার কাছে গাড়ি পার্কিংয়ের জন্য যান পামেলা। সেখানেই তাকে হাতেনাতে ধরে পুলিশ। নিউ আলিপুর থানার পুলিশের দাবি, পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট উদ্ধার করেছে তারা।

পুলিশ জানিয়েছে, পামেলা গোস্বামীর হ্যান্ডব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়েছে। এমনকী বিজেপিনেত্রী গাড়ির সিটের নিচ থেকেও কোকেন পাওয়া গেছে।

পুলিশের কাছে খবর ছিল, প্রায় প্রতিদিনই নিউ আলিপুরে যাতায়াত করেন পামেলা গোস্বামী। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই শুক্রবার নিউ আলিপুরে ফাঁদ পেতে ছিল পুলিশ। এদিনও যে তিনি যাবেন, সেটা আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। পামেলা গোস্বামীর গাড়ি থামতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম