মাদক সম্রাট এল চাপোর স্ত্রী আটক

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৫
image

কারাবন্দি মেক্সিকান মাদক সম্রাট এল চাপো গুজম্যানের স্ত্রী এমা করোনেল এইসপুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১ বছর বয়সী এমা করোনেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোকেন, মেথাফেটামাইন, হেরোইন ও গাঁজা বিতরণের অপরাধে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এল চাপো বর্তমানে মাদক ও অর্থ পাচারের দায়ে নিউইয়র্কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ৬৩ বছর বয়সী গুজম্যান ছিলেন মেক্সিকোর ‘সিনালোয়া কার্টেল’ এর সাবেক প্রধান। কর্মকর্তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক পাচারকারী ছিল এই সংঘটি।

২০১৯ সালে গুজম্যানের বিচারের সময় তার জীবনের রোমহর্ষক কাহিনী বেরিয়ে আসে। ১৩ বছর বয়স থেকেই ধর্ষণ এবং সাবেক কার্টেল সদস্য ও প্রতিযোগীদের ঠাণ্ডা মাথায় হত্যা করা শুরু করেন তিনি। তার স্ত্রী এমা করোনেলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ছাড়াও ২০১৫ সালে মেক্সিকোর কারাগার থেকে এল চাপো গুজম্যানকে পালাতে সহায়তা করার অভিযোগ রয়েছে।

জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমা করোনেলকে হাজির করা হবে।

মেক্সিকোর সর্বাধিক সুরক্ষার কারাগার আলতিপ্লানো থেকে গুজম্যান পালিয়ে গিয়েছিলেন। কারাগারের পাশে তার ছেলের কেনা একটা জায়গা ছিল। কারাগার থেকে চুরি করা একটি জিপিএস ঘড়ির মাধ্যমে সেই জায়গা ব্যবহার করে টানেল খননকারীরা গুজম্যানের প্রকৃত অবস্থান নিশ্চিত করে। বিশেষভাবে তৈরি একটি মটরসাইকেলে করে টানেলের মাধ্যমে কারাগার থেকে পালিয়ে যান গুজম্যান।

আদালতের নথি থেকে জানা যায়, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে গুজম্যানকে হস্তান্তরের আগে তার আরেকটি পলায়নের পরিকল্পনায় সম্পৃক্ত ছিলেন এমা করোনেল। তবে এ অভিযোগের বিষয়ে করোনেলের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম