দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ১০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিনের প্রতিশ্রুতি

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২১, ০৯:৫৮আপডেট : ১৩ মার্চ ২০২১, ১০:০৯
image

দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ১০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই চার দেশের সমন্বয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর প্রথম শীর্ষ বৈঠকে ২০২২ সালের মধ্যে ওই পরিমাণ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকের পর শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চারটি দেশ একজোট হয়ে করোনার টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বোঝাপড়া সুদৃঢ় করার জন্য তিনটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ভারতে উৎপাদন করে তা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা উৎপাদনের জন্য অর্থায়ন করবে ইউএস ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন (ডিএফসি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)।

আগামী বছর অর্থাৎ ২০২২ সালের শেষ নাগাদ অন্তত ১০০ কোটি টিকা তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অস্ট্রেলিয়া অর্থ, লজিস্টিক সাপোর্ট এবং প্রশিক্ষণ দানসহ বিভিন্ন ভারত মহাসাগরীয় ও প্যাসিফিক আইল্যান্ডে টিকা পৌঁছে দেবে। সস্তায় ঋণ দেবে জাপান। এ ছাড়া ভ্যাকসিন বণ্টন করার কাজে নেওয়া হবে কোভ্যাক্স, ডব্লিউএইচও, গ্যাভি, আসিয়ান প্রভৃতি জোট ও সংস্থার সহায়তা।

২০০৭ সালে গঠিত কোয়াডের এদিনের বৈঠকের উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। ইন্দো-প্যাসিফিকে চীনের প্রভাব বিস্তারকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও বৈঠকে  আলোচনা হয়।

বৈঠকে তিনটি ওয়ার্কিং গোষ্ঠী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো ভ্যাকসিন এক্সপার্ট গ্রুপ—যেখানে বোঝাপড়ার রূপরেখা চূড়ান্ত করা হবে। আরেকটি হবে পরিবেশ রক্ষাবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। সেটির মূল লক্ষ্য থাকবে প্যারিস চুক্তিকে বাস্তবায়িত করা। এ ছাড়া নয়া প্রযুক্তিবিষয়ক একটি গোষ্ঠী তৈরি করা হবে, যা ফাইভজি প্রযুক্তিসহ বিভিন্ন টেলিকমিউনিকেশন সংক্রান্ত বিষয় বোঝাপড়া করা হবে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম