ইসরায়েলে তীব্র বিক্ষোভ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২১, ০৯:৫৪আপডেট : ২১ মার্চ ২০২১, ০৯:৫৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দখলকৃত জেরুজালেমে তার বাসভবনের বাইরে জড়ো হয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার মানুষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দুই বছরের মাথায় চতুর্থ সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এ সময় ৭১ বছরের নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলে তারা। তাদের অনেকের হাতেই ছিল ইসরায়েলের পতাকা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিনের বিক্ষোভে অংশ নেয় প্রায় ২০ হাজার মানুষ।

আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনেও নেতানিয়াহুর লিকুদ পার্টি সর্বোচ্চ আসনে বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপগুলোতেও এমন ইঙ্গিত মিলছে। তবে কোনও দলই সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে প্রতীয়মান হচ্ছে। এ জটিলতায় গত দুই বছরে দেশটিতে তিন দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ দুই বছরের মধ্যে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

নেতানিয়াহু সমর্থকদের অবশ্য বিশ্বাস, ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন আরব দেশের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি লাভসহ সরকারের নানা কর্মকাণ্ডের ফলে এবার মানুষ লিকুদ পার্টিকে বিপুল ভোটে বিজয়ী করবে।

অন্যদিকে ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা। তার পদত্যাগের দাবিতে তাই বছরখানেক ধরেই রাজপথে সোচ্চার বিরোধীরা। তবে শনিবারের বিক্ষোভ সাম্প্রতিক সময়ের অন্য বিক্ষোভগুলোকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম