সৌদি-ইরান উত্তেজনা

তেহরানবিরোধী অবস্থানে আরও কয়েকটি দেশ

০৭ জানুয়ারি ২০১৬, ১৬:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৬:২৯
image

তেহরানের সৌদি দূতাবাসে আগুন দেয় ইরানি বিক্ষোভকারীরা তেহরান-রিয়াদের মধ্যে চলমান উত্তেজনায় সৌদি আরবকে সমর্থন জানিয়ে ইরান থেকে এবার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলো কাতার। সৌদি আরবে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমরকে শিরশ্ছেদের পর তেহরানে সৌদি দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে একের পর এক দেশের সম্পর্ক বিচ্ছিন্ন ও কূটনীতিক প্রত্যাহারের ধারাবাহিকতায় বুধবার এ ঘোষণা দেওয়া হয়। একইদিনে সৌদিপন্থী অবস্থান ব্যক্ত করেছে জর্ডান, জিবুতি ও তুরস্ক। এদিকে সৌদি দূতাবাসে হামলাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে দেশটির বিচারবিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
কাতার নিউজ এজেন্সির খবরে জানানো হয়, হামলার প্রতিক্রিয়ায় তেহরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতকে বুধবার প্রত্যাহার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, একই ঘটনার প্রতিক্রিয়ায় জিবুতিও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। হামলার নিন্দা জানাতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডান। আর ওই ঘটনায় সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক।
সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি সে দেশের অভ্যন্তরীণ বিষয় দাবি করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িপ এরদোয়ান বলেন, ‘ওই ঘটনার জেরে তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা অগ্রহণযোগ্য’।
শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একদিনে নিমরসহ ৪৭ জনের শিরশ্ছেদের ঘোষণা দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে একজন মিসরীয় ও একজন কানাডিয়ান নাগরিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিলো। অভিযুক্তরা বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি ভবনে হামলা ও হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিল বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিমররসহ ৪৭ জনকে শিরশ্ছেদের পর শনিবার তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে আগুন দেওয়া হয়। জবাবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। 

পর দিন বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। মঙ্গলবার ইরানে নিযুক্ত  রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে কুয়েত। আর সবশেষ বুধবার কাতারও ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলো। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী