ওবামার কুকুরকে অপহরণের চক্রান্ত!

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ০৯:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১২:২৫
image

বো আর সানির সঙ্গে খেলছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুরকে অপহরণের পরিকল্পনা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ওয়াশিংটন ডিসি পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।
পুলিশের দাবি, নর্থ ডাকোটা থেকে আগত স্কট স্টকার্ট নামের ওই ব্যক্তি ওবামার দুই পোষা কুকুরের যে কোনও একটিকে অপহরণ করতে চেয়েছিলেন।
স্টকার্টের গাড়ি থেকে একটি শটগান, একটি রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের সময় স্টকার্ট নিজেকে একবার প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী, আবার একবার জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর সন্তান হিসেবে দাবি করছিলেন।

তাকে কলম্বিয়ার অস্ত্র আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ওবামার দুই পোষা কুকুরের একটির নাম বো এবং আরেকটির নাম সানি। ২০০৯ সালে ওবামা পরিবারের সঙ্গে যুক্ত হয় বো। আর ২০১৩ সালে আগমন হয় সানির। তাকে বো এর ছোট বোন হিসেবেই সম্বোধন করা হয়ে থাকে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম