সোনিয়া-রাহুলের জামিনে আঙ্গুল কেটে বলি দিলেন ভক্ত

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ২১:২০আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২১:৪২
image

কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সোনিয়া-রাহুল যেন মহাভারতের একলব্য ফিরে এসেছেন একুশ শতকে। মহাভারতে বর্ণিত কাহিনীতে বলা আছে, গুরুর নির্দেশে হাতের বৃদ্ধাঙ্গুল কেটে বাদ দিয়েছিলেন একলব্য। এবার ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী জামিন পাওয়ায় বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল বলি দিয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের একজন বাসিন্দা।
ন্যাশনাল হেলান্ড পত্রিকা সংক্রান্ত মামলায় গত ২৫ ডিসেম্বরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জামিন পাওয়ায় ৩৫ বছর বয়সী ইন্দুভালু সুরেশ এই ভয়ানক কাজটি করেছেন। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে রামানাগারামে বসবাসকারী ইন্দুভালু তিরুপতি মন্দিরে তাঁর আঙ্গুল দান করেন।
ইন্দুভালু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আদালত থেকে সোনিয়া ও রাহুলকে সমন পাঠানো হলে কংগ্রেস উদ্বিগ্ন হয়ে পড়ে। তখনই আমি স্রষ্টার কাছে বলি যদি আমার নেতাদের জামিন হয়, তাহলে ভগবানকে আমি আমার আঙ্গুল দান করব।’
ইন্দুভালু বলেন, ‘আমি আমার পরিবারকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে তিরুপতি মন্দিরে যাই।’ তিনি জানান, জামিন হওয়ায় স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে লেখা একটি চিঠি এবং কাটা আঙ্গুলটি একটি এক হাজার টাকার নোটে পেঁচিয়ে দানপাত্রে ফেলেন।
তিনি আরো বলেন, ‘আঙ্গুলটি কাটার সময় কোনো ব্যথাই পাইনি। পরে মন্দিরের পাশের এক হাসপাতালে গিয়ে ডাক্তারদের বলি, গাড়ি ঠিক করতে গিয়ে আঙ্গুলটি কেটে গেছে।’

গত শনিবার কর্ণাটকের আবাসনমন্ত্রী এম এইচ অম্বরীশ জে পি নগরে নিজের বাড়িতে গ্রানাইড ব্যবসায়ী ইন্দুভালুকে ডেকে পাঠান। ইন্দুভালুর কাণ্ডে বিস্মিত হয়ে মন্ত্রী তাঁকে বলেন, ‘আপনি কলিযুগের একলব্য।’ তবে আমরা চাই না দলের জন্য কেউ এ ধরনের ব্যথা পাক। সূত্র: এএফপি

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের