তুরস্কে ৩২ কুর্দি যোদ্ধাকে হত্যা

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ২৩:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২৩:১৯
image

তুরস্কের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ট্যাঙ্ক চলতি সপ্তাহে তুরস্কে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩২ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। মূলত দক্ষিণপূর্বাঞ্চলে এইসব হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, নিজ দেশের কুর্দিদের সঙ্গে তুরস্কের বিবাদ বহু পুরনো। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে দীর্ঘ লড়াই হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর। ২০১২ সালে তুরস্ক সরকার এবং কুর্দিদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি দীর্ঘ আড়াই বছর পর গত জুন মাসে ভেঙ্গে যায়। এরপর দুপক্ষের সংঘাত ফের শুরু হওয়ার পর থেকে এই সপ্তাহেই সবচে বেশি রক্তপাত হলো।
বরিবার দেশটির প্রধানমন্ত্রী এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘সন্ত্রাসীদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে।’ এদিকে নিরাপত্তা সূত্র আরও জানায়, বরিবার বিদ্রোহীদের হাতে এক পুলিশ কর্মকর্তা এবং এক সেনা সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গোলাগুলিতে ১৪ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানায় তারা।
শান্তিচুক্তি ভেঙ্গে যাওয়ার জন্য দেশটির সরকার ও পিকেকে যোদ্ধারা একে অপরকে দোষারোপ করে আসছে। তুরস্কের অভিযোগ, পিকেকের সঙ্গে সিরিয়ার কুর্দি সংগঠন কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) ঘনিষ্ঠ যোগসাজশ রয়েছে। এ অঞ্চলে কুর্দিরা নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি তুর্কি বাহিনীর অভিযানে দুই শতাধিক কুর্দি বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
/বিএ/

সম্পর্কিত
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
সর্বশেষ খবর
সুন্দর ত্বকের যত্নে কতগুলো পণ্য দরকার? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
সুন্দর ত্বকের যত্নে কতগুলো পণ্য দরকার? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
কৃত্রিম বন্যার কবলে কয়েকশ পরিবার, হাজারো মানুষের ভোগান্তি
কৃত্রিম বন্যার কবলে কয়েকশ পরিবার, হাজারো মানুষের ভোগান্তি
বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টেক স্কিল ডেভেলপমেন্ট: কেন, কীভাবে শুরু করবেন?
বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টেক স্কিল ডেভেলপমেন্ট: কেন, কীভাবে শুরু করবেন?
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল