পেগাসাস কেলেঙ্কারি: ফাঁস হওয়া তথ্যে ম্যাক্রোঁ, ইমরান খান

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ০৫:০৮আপডেট : ২১ জুলাই ২০২১, ০৫:০৮

ইসরায়েলি এনএসও কোম্পানির স্পাইওয়্যার পেগাপাস প্রকল্পের ফাঁস হওয়া ডাটাবেজে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতার মোবাইল ফোন নম্বর চিহ্নিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

২০১৯ সাল থেকে ১৭টি দেশের সংবাদমাধ্যম মিলে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে নজরদারির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। রবিবার এই অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে উঠে এসেছে দুনিয়াজুড়ে নজরদারির শিকার হয়েছেন মানবাধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা। বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে সেগুলোতে নজরদারি চালানোর বিষয়টি। সিএনএন, আল জাজিরা এবং নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ১৮০ জনেরও বেশি সাংবাদিকের নাম এই তালিকায় রয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, ম্যাক্রোঁ ও ইমরান খান ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নম্বর রয়েছে। এছাড়া এতে আছে ৩৪টি দেশে কূটনীতিক, সামরিক প্রধান ও সিনিয়র রাজনীতিকদের মোবাইল ফোন নম্বর।

গুরুত্বপূর্ণ যেসব রাজনৈতিক নেতা ও কূটনীতিকের নাম উঠে এসেছে

  • সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ২০১৯ সালে রুয়ান্ডা কর্তৃক টার্গেট করা হয়েছে বলে তথ্যে উঠে এসেছে।
  • এমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের প্রেসিডেন্ট, ২০১৯ সালে মরক্কোর কোনও এক ব্যক্তি তাকে টার্গেট করেছেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যদি এটি সত্যি তাহলে খুব ভয়াবহ।
  • টেড্রোস আডানম গেব্রিয়াসিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, ২০১৯ সালে মরক্কো থেকে তাকে টার্গেট করা হয়েছে।
  • সাদ হারিরি, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী, ২০১৮ ও ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক টার্গেট করা হয়।
  • চার্লস মাইকেল, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ২০১৯ সালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী থাকাকালীন মরক্কো থেকে কোনও ব্যক্তির টার্গেটে পরিণত হন।
  • মরক্কো বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ, ২০১৯ সালে তার নিজ নিরাপত্তাবাহিনী কর্তৃক টার্গেট হয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।
  • সাদেদ্দিন ওথমানি, মরক্কোর প্রধানমন্ত্রী। ২০১৮ ও ২০১৯ সালে তার দেশের ভেতর থেকেই কেউ টার্গেট করে।
  • ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০১৯ সালে ভারতের কোনও ব্যক্তি দ্বারা টার্গেট হন।
  • ফিলিপ কালডেরন, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট। ২০১৬ ও ২০১৭ সালে তার নম্বর টার্গেট করা হয়।
  • রবার্ট মালেই, মার্কিন-ইরান চুক্তির প্রধান মধ্যস্থত্যকারী ও দীর্ঘ সময়ের দূত। ২০১৯ সালে মরক্কোর কোনও ব্যক্তি তার নম্বর টার্গেট করেন।

দ্য গার্ডিয়ান জানায়, পেগাসাস প্রকল্পের পক্ষ থেকে এই নেতা ও কূটনীতিকদের মোবাইল ফোন পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই তাদের ফোনে কোনও মেলওয়্যার ইনস্টল করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম