সৌদি-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা পাকিস্তানের

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ১২:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১২:১৪
image

নওয়াজ শরিফ ও রাহিল শরিফ ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাবে পাকিস্তান। এই উত্তেজনা বন্ধ না হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে; আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যে এমন মন্তব্য করলো ইসলামাবাদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফ সোমবার রিয়াদ আর তেহরান যেতে পারেন। সেখানে পারস্পরিক বিবাদের মিমাংসার মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান করার জন্য দুদেশকে আহ্বান জানাবেন তারা।
খুব আচমকাই পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছে ডন। সম্প্রতি জাতীয় পরিষদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বলা হয়, এখন সৌদি-ইরানের মধ্যে মধ্যস্থতা করার সঠিক সময় নয়। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পূর্বনির্ধারিত ইরান সফরও বাতিল করে পাকিস্তান সরকার।  
অসমথির্ত সূত্রের বরাতে ডন জানায়, মূলত রাহিল শরিফ মধ্যস্থতার উদ্যোগটি নিয়েছেন। গত সপ্তাহে সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি উল্লেখ করে তাদেরও সতর্ক করেছিলেন তিনি। সূত্র: ডন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের