হুয়াওয়ের নির্বাহীর মুক্তির বদলে দুই কানাডিয়ানকে ছেড়ে দিলো চীন

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬

প্রতারণার অভিযোগে আটক থাকা চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে মুক্তি দিয়েছে কানাডা। এদিকে মেং ওয়ানঝুর মুক্তির পরপরই চীনে আটকাবস্থা থেকে মুক্তি পেলেন দুই কানাডিয়ান নাগরিক। মাইকেল স্পাভোর ও মাইকেল কোভরিগকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকে রাখে বেইজিং।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা ওয়ানঝুকে মুক্তি দেওয়া হয়। এরপরই তিনি তাৎক্ষণিক কানাডা ত্যাগ করেন। সমালোচকদের মতে, চীন রাজনৈতিক ফায়দা আদায় করে হুয়াওয়ের কর্মকর্তাকে মুক্তি করাতেই দুই কানাডার নাগরিককে আটক করে। তবে এ বিষয়টি বেইজিং পুরোপুরি অস্বীকার করে আসছে।

মেং হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেং-এর কন্যা, যিনি ১৯৮৭ সালে হুয়াওয়ে কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রযুক্তি উৎপাদক প্রতিষ্ঠান এটি। কানাডা থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার জীবন পুরোপুরি উল্টেপাল্টে গেছে। বন্দি অবস্থায় আমার জন্য বিপর্যয়কর সময় ছিল। 

মুক্তির সংবাদিকদের সামনে কথা বলছেন মেং ওয়ানঝু

মেং-কে কানাডা গ্রেপ্তার করার পরপরই ২০১৮ সালে মাইকেল স্পাভোর এবং মাইকেল কোভরিগকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে চীন। একইদিন চীন তাদের মুক্তি দেওয়ায় কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দুই নাগরিক সম্পূর্ণ নির্দোষ। তবে এটি আমাদের সবার জন্য ভালো সংবাদ যে তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারছে। গত এক হাজার দিন তারা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন’। 

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও জানান, তারা শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কানাডায় অবতরণ করবেন। তাদের সঙ্গে কানাডার রাষ্ট্রদূত ডোমিন বারটনও আছেন। দীর্ঘ আলোচনার মধ্যে দিয়েই অবশেষে এই তিনজনই মুক্তি পেলেন।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম