ইরাক থেকে ‘বেশ কয়েকজন’ মার্কিন নাগরিক অপহরণ

১৮ জানুয়ারি ২০১৬, ১৫:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৫:৩১
image

ইরাক ইরাকের রাজধানী বাগদাদ থেকে ‘বেশ কয়েকজন’ মার্কিন নাগরিককে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে  যুক্তরাষ্ট্র। বাগদাদের মার্কিন দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। তবে কতজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কোথায় থেকে নেওয়া হয়েছে তা জানাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ইরাকি নিরাপত্তা সার্কেলগুলো থেকে পাওয়া অসমর্থিত সূত্রের বরাতে বিবিসি বলছে, বাগদাদের দক্ষিণাংশ থেকে তিন মার্কিনি ও এক ইরাকি দোভাষীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের খুঁজে বের করার জন্য ইরাকি কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করছেন তারা।
এদিকে বাগদাদ থেকে এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন,  শুক্রবার থেকে তিন ঠিকাদার নিখোঁজ রয়েছেন। ‘দুইদিন ধরে তাদের তিনকর্মী নিখোঁজ রয়েছেন বলে রোববার অভিযোগ জানিয়েছে একটি কোম্পানি। তারা মার্কিন ঠিকাদার। আমরা ওই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি’, সিএনএনকে বলেন ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
এ ঘটনা গুরুতর অপহরণের ঘটনা হলে তা ইরাকের স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য বড় ধরনের আঘাত হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিবিসির বাগদাদ প্রতিনিধি। সূত্র: বিবিসি, সিএনএন

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি