অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:২৫

অর্থনীবিদ ডেভিড কার্ড, জোসুয়া ডি. অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শ্রম অর্থনীতিতে অবদানের কারণে এই পুরস্কার পেলেন ডেভিড কার্ড। আর কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে অবদানের স্বীকৃতি পেয়েছেন বাকি দুই জন। সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে এ বছর ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস।

ডেভিড কার্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব বার্কেলির অর্থনীতির অধ্যাপক। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির ফোর্ড অধ্যাপক জোসুয়া ডি. অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস হলেন স্টানফোর্ড গ্রাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতির অধ্যাপক।

নোবেল কমিটি বলেছে, এই তিন গবেষক আমাদের শ্রম বাজার সম্পর্কে নতুন দিশা দিয়েছেন আর প্রাকৃতিক পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল ও কারণ সম্পর্কে দিশা দিয়েছেন।

গত বছর স্টানফোর্ড ইউনিভার্সিটির অর্থনীতিবিদ পল আর মিলগ্রোম এবং রবার্ট বি. উইলসন অর্থনীতিতে নোবেল পুরস্কার জেতেন।

/জেজে/
সম্পর্কিত
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
অর্থ আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম