কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৬, ১৪:৫০আপডেট : ০২ মে ২০২৬, ১৪:৫০

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি কারাগারের ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার তার ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে থাকাকালীন শুক্রবার নার্গিস মোহাম্মদি দুইবার সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলেন এবং হৃদরোগে আক্রান্ত হন। কারাগারের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে বারবার তাকে তেহরানের বিশেষায়িত চিকিৎসকদের কাছে পাঠানোর সুপারিশ থাকলেও এতদিন তা কার্যকর করা হয়নি। অবশেষে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জাঞ্জানের একটি হাসপাতালে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পরিবারের দাবি, নার্গিসের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। ফাউন্ডেশন জানিয়েছে, এই স্থানান্তরটি ছিল ‘হতাশাজনক এবং শেষ মুহূর্তের’ একটি প্রচেষ্টা, যা হয়তো তার গুরুতর শারীরিক সমস্যার সমাধানে অনেক দেরি হয়ে গেছে। শুক্রবার সকালে প্রচণ্ড বমি ও উচ্চ রক্তচাপের পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে কারারক্ষীরা তাকে কারাগারের মেডিকেল ইউনিটে নিয়ে জরুরি আইভি ফ্লুইড দেন।

চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে নার্গিস মোহাম্মদি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। সে সময় তাকে বেশ দুর্বল ও ফ্যাকাসে দেখা গিয়েছিল এবং হাঁটার জন্য নার্সের সাহায্য নিতে হয়েছিল। এর আগেও তিনবার তার এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়।

এদিকে, নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি গত ১২ ডিসেম্বর ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেফতারের পর কারাগারে বন্দি রয়েছেন। এর আগে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তিনি প্যারোলে মুক্ত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে তাকে নতুন করে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়। প্রসিকিউটর হাসান হেমাতিফার দাবি করেছিলেন, মাশহাদ শহরে আলিকর্দির স্মরণসভায় নার্গিস ‘উসকানিমূলক’ মন্তব্য করেছিলেন এবং ‘শান্তি ভঙ্গের’ চেষ্টা করেছিলেন। 

প্রসঙ্গত ইরানে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনের জন্য কারাবন্দি অবস্থাতেই ২০২৩ সালে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/এএস/
সম্পর্কিত
হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
মোজতবার আপস না নিয়ন্ত্রণ, ইরানে শীর্ষ পদে কট্টরপন্থিরা
তুর্কি হামামে আসলে কী ঘটে
সর্বশেষ খবর
হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
বেশি সময় টিভি দেখছেন? কমতে পারে মস্তিষ্কের আয়তন
বেশি সময় টিভি দেখছেন? কমতে পারে মস্তিষ্কের আয়তন
জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি
জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি
সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার
সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার