মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করতে চান পেন্টাগন প্রধান

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১:১৩

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে চান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন। শনিবার বাহরাইনে দেওয়া এক ভাষণে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনের এই ভাষণ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্রদের ওপর কতটা প্রভাব ফেলবে সেটি স্পষ্ট নয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় আরব দেশগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের সামরিক ছাতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের প্রতি দেশগুলোর আস্থায় কিছুটা হলেও চিড় ধরেছে। বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এই অঞ্চলে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত রাজতান্ত্রিক সরকারগুলোর মধ্যে বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরমধ্যেই ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে চাইছে হোয়াইট হাউজ। এ নিয়েও আরব দেশগুলোর মধ্যে অস্বস্তি রয়েছে। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের আশ্বস্ত করার ব্যাপারে পেন্টাগন প্রধানের মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম