পরীক্ষামূলক উড্ডয়নে সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমানের 'বিশ্বরেকর্ড'

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭:২১

'বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান' তৈরির দাবি করেছে ব্রিটিশ অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা রোলস-রয়েস। প্রতিষ্ঠানটির বিশ্বাস, তাদের তৈরি 'স্পিরিট অব ইনোভেশন' দুনিয়ার দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান।

ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দফতর বলছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে। এটি তিনটি ভিন্ন দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে করা হচ্ছে।

সত্যতা যাচাইয়ের জন্য পরিসংখ্যান বিশ্ব এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে।

উইল্টশায়ারের আমেসবারির বসকম্ব ডাউনে গত ১৬ নভেম্বর পরীক্ষামূলক ফ্লাইটগুলি পরিচালনা করা হয়। ফ্লাইট অপারেশনের পরিচালক ও পাইলট ফিল ও'ডেল সর্বোচ্চ গতি তোলেন। তিনি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা এবং পুরো টিমের জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন।’

রোলস-রয়েস বলেছে যে, স্পিরিট অব ইনোভেশন ২০১৭ সালে সিমেন্স ই-এয়ারক্রাফট চালিত এক্সট্রা ৩৩০ এলই অ্যারোব্যাটিক বিমানের করা রেকর্ডের তুলনায় ঘণ্টায় ১৩২ মাইল বেশি দ্রুততম ছিল।

এটি ৯৮৪২ দশমিক ৫২ ফুট উপরে উঠতে দ্রুততম সময় নেওয়ার রেকর্ডটিও ভেঙ্গেছে ৬০ সেকেন্ডের ব্যবধানে। ওই উচ্চতায় উঠতে ২০২ সেকেন্ড সময় লাগতো।

বিমানটিতে একটি ৪০০ কেডাব্লিউ বৈদ্যুতিক পাওয়ার ট্রেন ব্যবহার করা হয়েছে- যা একটি ৫৩৫ বিএইচপি সুপারকারের সমান।

রোল-রয়েস বলেছে যে, তারা মহাশূন্যে এ পর্যন্ত যুক্ত করা সবচেয়ে শক্তিশালী প্রোপালশন ব্যাটারি প্যাক যুক্ত করেছে যা দিয়ে একসঙ্গে সাড়ে সাত হাজার ফোন চার্জ করা সম্ভব।

রোলস-রয়েস এর প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বলেছেন, ‘কপ-২৬ এ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর বিশ্বের দৃষ্টি নিবদ্ধ হওয়ার পর এটি আরেকটি মাইলফলক যা 'জেট জিরো'কে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে।’

তিনি বলেন, ‘বাতাস, স্থল ও সাগরে কার্বনমুক্ত পরিবহন আনার যে গুরুত্ব সমাজে তৈরি হয়েছে সেটি কাঙ্ক্ষিত প্রযুক্তি নিয়ে আসার প্রত্যাশাকে সমর্থন করে।’

রোলস রয়েস আশা করে যে, ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল (এফএআই) অদূর ভবিষ্যতে নতুন বিশ্ব রেকর্ড হিসেবে এই ফলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম