বেইজিং অলিম্পিক: কূটনৈতিক বয়কটে যোগ দিলো অস্ট্রেলিয়াও

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১১:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৫০

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে যুক্তরাষ্ট্রও একই সিদ্ধান্তের কথা জানায়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীনের জিনজিয়াংয়ে মানবাধিকার হরণ এবং অস্ট্রেলিয়ার বারবার তুলে আসা অন্যান্য ইস্যুর প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, তার দেশের অ্যাথলেটরা ওই গেমসে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের ঘোষণার নিন্দা জানিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তবে এখনও সেই পদক্ষেপের বিস্তারিত কিছু জানায়নি তারা।

সোমবার যুক্তরাষ্ট্র জানায় চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে বেইজিং গেমসে তারা কোনও কূটনীতিক পাঠাবে না।

স্কট মরিসন বলেছেন, আশ্চর্য হওয়ার কিছু নেই অস্ট্রেলিয়াও এই বয়কটে যোগ দেবে। বুধবার (৮ নভেম্বর) তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে আমি এটা করছি। এটা করা ঠিক কাজ।’

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম