বেইজিং অলিম্পিকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি পুতিনের

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৬

আসন্ন শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২-এ অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে দিয়ে প্রথম কোনও রাষ্ট্রপ্রধান আসন্ন ইভেন্টটিতে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হলো। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বুধবার ভার্চুয়ালি বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট।

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমান সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন এবং দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে অলিম্পিক-২০২২-এ কূটনীতিক পাঠানোর সিদ্ধান্ত থেকে সম্প্রতি সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া। এদিকে জাপানও দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে টোকিও। তবে মানবাধিকার সম্পর্কিত ঘটনার অভিযোগ বরাবরের মতো এবারও অস্বীকার করেছে বেইজিং।

ভিডিও কনফারেন্সে চীনের প্রেসিডেন্টকে পুতিন বলেন, আমি বলতে চাই যে খেলাধুলা ও অলিম্পিক নিয়ে রাজনীতিকরণের প্রচেষ্টার বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রীড়া সহযোগিতার ক্ষেত্রে আমরা সব সময় একে অপরকে সমর্থন করি। .

করোনার ধাক্কা সামলে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে চীনে অনুষ্ঠিত হতে চলছে শীতকালীন বেইজিং অলিম্পিক। বিশ্বের অনেক দেশের প্রতিযোগীরা এই ক্রিয়া ইভেন্টে অংশ নেবেন।

বেইজং অলিম্পিক ইভেন্টকে ঘিরে চলছে প্রস্তুতি

এদিকে বৈঠকে একে অপরের নিরাপত্তা স্বার্থের সুরক্ষায় চীন ও রাশিয়ার আরও বেশি যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

পুতিনকে চীনা প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্রের লেবাসে কিছু আন্তর্জাতিক শক্তি চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নির্মমভাবে আন্তর্জাতিক আইন ও স্বীকৃতি আন্তর্জাতিক সম্পর্কের রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
কী, কেন, কীভাবেকেন এত বিপজ্জনক রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র?
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী