ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১, ০২:৫৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬:৫২

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দাপট দেখাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার। প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন।

এ দিন ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হন। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।

এদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমন রোধে ক্রিস্টমাস উপলক্ষে ছুটির সপ্তাহেই বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শনিবার পোপ ফ্রান্সিস করোনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন। তিনি গরিবদের ভ্যাকসিন নিশ্চিত করা এবং সবার জন্য চিকিৎসা সুবিধা দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম