কলকাতার মেয়র হিসেবে ফের শপথ নিলেন ফিরহাদ হাকিম

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১, ২০:৩৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২২:০৭

কলকাতা পৌরসভার মেয়র হিসেবে ফের শপথ নিলেন ফিরহাদ হাকিম। চেয়ারপারসন হলেন মালা রায়। মঙ্গলবার এক অনুষ্ঠানে মেয়র ও তার পারিষদরা শপথ নেন। পৌর নির্বাচনে ১৩৪টি আসনে জয়ী হয়ে আগেই পুর বোর্ড গঠন নিশ্চিত করেছিল তৃণমূল। এরপর মহারাষ্ট্র নিবাস হলে মেয়র, চেয়ারপারসন, মেয়র পারিষদ, বরো চেয়ারম্যানদের নাম ঠিক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবারের এই অনুষ্ঠান ছিল নেহাতই আনুষ্ঠানিকতা। প্রবীণ কাউন্সিলর হিসেবে এতে সভাপতিত্ব করেন ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম প‌্যারে রাম। তিনিই মেয়র ও চেয়ারপারসনকে শপথ করিয়েছেন।

ডেপুটি মেয়র পদে শপথ নেন অতীন ঘোষ। মেয়র পারিষদ পদে শপথ নেন দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিংহ, অভিজিৎ মুখোপাধ্যায়, স্বপন সমাদ্দার, মিতালি বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, রাম প্যারে রাম, সন্দীপন সাহা, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপ বক্সী, আমির উদ্দিন ববি। তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন মেয়র। শপথ বাক্য পাঠ করানোর পর ফিরহাদ বলেন, ‘‘মেয়র বা মেয়র পারিষদ কিংবা কাউন্সিলর হলেই চলবে না, ‘যখন ডাকি তখন পাই’, এমনটাই হতে হবে। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি করে আমাদের এখানে পাঠিয়েছেন। মনে রাখতে হবে, দায়িত্ব পালন মানে মানুষের পাশে থাকা, তাদের সেবা করা।’’

প্রসঙ্গত, দ্বিতীয়বার কলকাতার মেয়র হলেন ফিরহাদ। এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে ইস্তফা দিলে তৎকালীন পৌর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে থাকা ফিরহাদকে কলকাতার মেয়র পদে বসান মমতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হয়ে রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রীর দায়িত্ব পান কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ। দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা মাথায় রেখে একটা সময় মনে হয়েছিল আর পৌর নির্বাচনে প্রার্থী হবেন না ফিরহাদ। কিন্তু ২৬ নভেম্বর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, ৮২ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। পুরভোটে অনেক ব‌্যবধানেই জয় পেয়েছেন তিনি। সেসব পর্ব মিটিয়ে ফের তিনি মেয়র। সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম