বিশ্বজুড়ে এক সপ্তাহে রেকর্ড করোনা সংক্রমণ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:১৯

গত সপ্তাহে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ বছরের ২২ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন গড়ে ৯ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। এএফপি-র পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দৈনিক হিসাবের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে এএফপি।

এএফপি-র বরাত দিয়ে ফ্রান্স ২৪ জানিয়েছে, আগের সাত দিনের তুলনায় ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিবন্ধিত সংক্রমণ ৩৭ শতাংশ বেড়েছে।

২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে মোট ৬৫ লাখ ৫০ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছে। ২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড মহামারি ঘোষণা করার পর থেকে এটিই শনাক্তের সর্বোচ্চ পরিসংখ্যান।

এদিকে ২৯ ডিসেম্বর বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি এখনও ‘খুব বেশি’। এই স্ট্রেইনের প্রভাবে সম্প্রতি বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে গেছে। এতে করে স্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি চাপ পড়তে পারে।

বেশকিছু গবেষণায় প্রমাণ মিলেছে, ওমিক্রন দুই থেকে তিন দিনের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পায়।

ডব্লিউএইচও-এর মহামারি সংক্রান্ত সাপ্তাহিক হালনাগাদে বলা হয়েছে, আগে যেসব দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য দেখা গেছে সেগুলোসহ বিভিন্ন দেশে এখন দ্রুত ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোও রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম