কাউকে গুলি করলেও আমার জনপ্রিয়তা কমবে না: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৬, ১৫:১০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৫:১০
image

ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিদ্বেষপূর্ণ মন্তব্যের জন্য বিশ্বজুড়ে আলোচনায় থাকা মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবার গর্বের সঙ্গে দাবি করলেন, ব্যস্ততম কোনও সড়কের মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও জনপ্রিয়তা হারাবেন না তিনি। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসা নিয়ে চলমান জোরালো বিতর্কের মধ্যেই আইওয়ায় এক নির্বাচনি সমাবেশে এমন মন্তব্য করেন রিপাবলিকান নেতা ট্রাম্প। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে চলছে তোলপাড়।
মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। মাস দুয়েক আগে এক নির্বাচনি সমাবেশে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি।  নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়। পরে হিলারি ক্লিন্টনকে নিয়ে নারীবিদ্বেষী মন্তব্য করে আরেকবার বিতর্কের ঝড় তোলেন ট্রাম্প। এবার আইওয়ার সমাবেশে ট্রাম্প বললেন, 'এটা অবিশ্বাস্য মনে হতে পারে যে, আমি পঞ্চম এভিনিউর [নিউইযর্ক] মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করতে পারি; তারপরও আমি ভোটার হারাবো না।'
সেই মন্তব্যের সময় ক্যামেরার দিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি বন্দুকের ট্রিগার টানার অনুকরণে অঙ্গভঙ্গি করেন। তবে সমাবেশ শেষে তার মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের এমন মন্তব্যে টু্ইটারে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার মন্তব্যকে  উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছেন। তাকে সরকারের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিপেনডেন্ট

 /এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম