কাজাখস্তানের আরও চার এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার

বিদেশ ডেস্ক 
১৫ জানুয়ারি ২০২২, ১১:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১১:০০

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শুক্রবার দেশটির আরও চার এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। কাজাখ প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ওই চারটি এলাকা হলো শ্যামকেন্ট, পূর্ব কাজাখস্তান, কারাগান্ডা ও তুর্কেস্তান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এর আগে পশ্চিম কাজাখস্তান, পাভলোদার এবং উত্তর কাজাখস্তান অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর শান্তিরক্ষীদের কাজাখস্তান ত্যাগের মধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের এমন ঘোষণা আসতে শুরু করে। দেশজুড়ে পরিস্থিতি ক্রমেই স্থিতিশীল হয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। গত ৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে।

এদিকে কাজাখস্তানে কোনও বিপ্লব বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও জোটের সেনা মোতায়েনের মাধ্যমে কাজাখস্তানের ক্ষমতার ভিত্তিকে দুর্বল করতে সশস্ত্র দলগুলোর প্রচেষ্টা ভণ্ডুল করে দেওয়া হয়েছে। সাবেক সোভিয়েত দেশগুলোর এই জোট কাউকে এই অঞ্চলের সরকারগুলোকে উৎখাত করতে দেবে না।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম