মহামারিতে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ বেড়েছে: অক্সফাম

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ১৬:৫৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৫৩

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের সম্পদ দ্বিগুণ বেড়েছে। আর এতে যে বৈষম্য তৈরি হয়েছে তাতে প্রতিদিন মৃত্যু হচ্ছে অন্তত ২১ হাজার তিনশ’ জনের। সোমবার (১৭ জানুয়ারি) দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অক্সফামের বৈষম্যের হত্যাকাণ্ড প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘নজিরবিহীন উদ্বেগ নিয়ে আমরা ২০২২ সালে প্রবেশ করেছি।’ বর্তমানের বিশ্বে চলতে থাকা চরম বৈষম্যকে বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠী ও দেশের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সহিংসতার’ একটি ধরণ আখ্যা দেওয়া হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গভীর অসম বিশ্বে, কাঠামোগত এবং পদ্ধতিগত নীতি বিশ্বের ধনী ও ক্ষমতাধরদের দিকে ঝুঁকেছে ফলে সারা বিশ্বের সাধারণ মানুষের বিপুল ক্ষতি হচ্ছে। প্রতিবেদনে ভ্যাকসিন বৈষম্যকে এর প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অক্সফাম বলছে, ‘সময় মতো ভ্যাকসিন পেলে আজও লাখ লাখ মানুষ বেঁচে থাকতো- কিন্তু তারা মারা গেছে, বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই প্রযুক্তির ওপর একচেটিয়া কর্তৃত্ব ধরে রাখায় তারা বাঁচার সুযোগ পায়নি।’

প্রতিবেদনে হিসেব করে দেখানো হয়েছে বিশ্বের শীর্ষ ২৫২ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের একশ’ কোটি নারীর মোট সম্পদের চেয়েও বেশি। আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর কাছে বিশ্বের ৩১০ কোটি সক্ষম মানুষের চেয়েও বেশি সম্পদ রয়েছে। এছাড়াও মহামারির সময়ে ধনীদের সম্পদ বাড়লেও সমগ্র মানবজাতির ৯৯ শতাংশ মানুষের আয় কমেছে।

অক্সফাম সাধারণত প্রতিবছর দাভোসে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকের আগে প্রতিবেদন করে থাকে। তবে করোনাভাইরাস মহামারির কারণে এই বছর সুইজারল্যান্ডের ওই বৈঠক স্থগিত করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম